টি টুয়েন্টি তে ১৫ নম্বরে বাংলাদেশ
যেখানে নাজুক অবস্থায় রয়েছে বাংলাদেশ। অংশগ্রহণকারী ১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম। শুধুমাত্র নামিবিয়া ছাড়া বাকি সব দেশের ওপেনারদের অবস্থা বাংলাদেশের চেয়ে ভালো। এ তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তান।
গতবছর আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ২৫টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ২৫ ম্যাচে ১১ জন ভিন্ন ব্যাটারকে দিয়ে ১৩টি ভিন্ন উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই নির্দিষ্ট কোনো উদ্বোধনী জুটি নেই এখন টাইগারদের।
সবশেষ এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে আরব আমিরাত সফর ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ইনিংসের সূচনা করেছেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তাই এ দুজনের ব্যাটিং র্যাংকিংকে বিবেচনায় রেখেই বাংলাদেশের উদ্বোধনী জুটির র্যাংকিং করেছে আইসিসি।
তারা লিখেছে, গত এক বছরে অনেকগুলো উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। সম্প্রতি মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের ওপর নির্ভর করতে দেখা যাচ্ছে তাদের। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টির বেশি ম্যাচ খেলা মিরাজের জন্য এটি ভালো সুযোগ। অন্যদিকে সাব্বির ধারাবাহিকতা খুঁজছেন।
আইসিসি ৬ অক্টোবরের হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টি ব্যাটিংয়ে মিরাজের অবস্থান ১৫১তম, সাব্বির রয়েছেন ৫৮৯ নম্বরে। মিরাজ কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ১৫.৮৩ গড় ও ১২১.০১ স্ট্রাইকরেটে। সাব্বিরের ক্ষেত্রে এটি ২৩.৪৮ গড় ও ১২০.২২ স্ট্রাইকরেট।
উদ্বোধনী জুটির এ র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে শুধুমাত্র নামিবিয়া। তাদের দুই ওপেনার ডিভান লা কক ও মাইকেল ফন লিনগেনের এখনও ব্যাটিং র্যাংকিংই হয়নি। ডিভান ২৯.৬৬ গড় ও ১২১.৯১ স্ট্রাইকরেটে খেলছেন। অন্যদিকে লিনগেন ১৯.২৯ গড় ও ১০৪.৬৫ স্ট্রাইকরেটে রান করেছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
