| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাজে ব্যাটিংয়ে নিয়ে যা বললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ১৩:৩১:৫৮
বাজে ব্যাটিংয়ে নিয়ে যা বললেন সাকিব

জবাবে ১৩ বল বাকি থাকলে ৮ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

ম্যাচে সেই একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি। ব্যর্থ ওপেনিং জুটি, দ্রুত উইকেট পতন, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারা, আর রানের গতি বাড়াতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিয়ে ফেরা।

টি-টোয়েন্টিতে বিগত সময়ের এসব সীমাবদ্ধতার ধারাবাহিকতার দেখা মিলল ক্রাইস্টচার্চে রোববারের ম্যাচেও।

সেসব ব্যর্থতা অকপটেই শিকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমরা তাদের দুর্দান্ত স্পিনারদের সামলাতে পারিনি এবং রানের গতি বাড়াতে পারিনি।’

ব্যাটিং ব্যর্থতার বিষয়টি শিকার করে সাকিব বললেন, ‘হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ওপরের সারির সেরা তিন ব্যাটারকে ১৫-১৬ ওভার পর্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ব্যাটিং এমন একটি ক্ষেত্র যেখনে আমাদের উন্নতি করার ছাড়া উপায় নেই। এটি নিয়ে কাজ চালিয়ে যাব আমরা। প্রথম ইনিংসে ব্যবহার হওয়া উইকেটে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ডের স্পিনাররা। আশা করছি, দিনের খেলায় আমরা ড্রাই বল দিয়ে বল করব।’

আজ ৭ নম্বর পজিশনে ব্যাট করেছেন সাকিব, যেখানে তার তিনে নামার কথা।

এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার ওই সময় ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু সে সময় নিউজিল্যান্ডের দুই স্পিনার বোলিং করছিল এবং বাম-ডান সমন্বয় করতে গিয়ে নামা হয়নি আমার।’

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পরের ম্যাচের পরিকল্পনা কি?

এ বিষয়ে দেশসেরা অলরাউন্ডার বলেন, ‘দুটি ম্যাচ হেরে গেলে মনোবল ধরে রাখা কঠিন। কিন্তু বিশ্বকাপ আসছে। তাই সামনের দুটি ম্যাচ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...