ইংল্যান্ড কে নিয়ে যে ভবিষ্যৎ বানি করলেন রুনি
সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে আশাবাদী হওয়ার লোকের সংখ্যা কম নয়। সবশেষ দুটি বড় টুর্নামেন্টে দলটির পারফরম্যান্সও ভালো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলটি গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হয় রানার্সআপ।
গত কয়েক মাসে চেনা ছন্দে দেখা যায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এবারের উয়েফা নেশন্স লিগে গ্রুপ পর্বে কোনো ম্যাচেই জয় পায়নি তারা। তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করায় নেশন্স লিগের আগামী আসরে তারা খেলবে দ্বিতীয় স্তরে।
সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ডের সমস্যা হওয়ার কোনো কারণ দেখছেন না রুনি। ফিফার সঙ্গে আলাপচারিতায় গত শনিবার ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সহজেই গ্রুপের বাধা পেরিয়ে যাবে সাউথগেটের দল।
“কোনো ম্যাচই হালকাভাবে নেওয়ার উপায় নেই। সত্যি বলতে, আমার মনে হয় গ্রুপটা ইংল্যান্ডের জন্য সহজই হয়েছে। তাই আমাদের অবশ্যই গ্রুপ পর্বের বাধা পার করা উচিত। তবে কোনো দলকেই সহজভাবে নেওয়া যাবে না এবং কাউকেই অবমূল্যায়ন করা যাবে না।”
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড। আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পরের ম্যাচ আগামী ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এই ম্যাচটা ব্যক্তিগতভাবে রুনির জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। কারণ পেশাদার ক্যারিয়ারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলে দেশটিতে ভালোই জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সাল থেকে প্রায় দেড় বছর ডিসি ইউনাইটেডের হয়ে ৩৫ ম্যাচ খেলেন রুনি। খুব বড় সাফল্য না পেলেও উপহার দেন স্মরণীয় কিছু গোল।
অবসরের পর কোচ হিসেবে গত জুলাইয়ে আবার ডিসিতে ফেরেন রুনি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি তার আবেগ থাকা অস্বাভাবিক নয়। তবে মাতৃভূমির বিপক্ষে ম্যাচে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জয় দেখতে চান না ৩৬ বছর বয়সী রুনি।
“যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে খেলা খুব কঠিন হবে। ইংল্যান্ড যদি পেশাদারিত্ব দেখিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে, তাহলে আমি মনে তারা সহজেই গ্রুপ পর্ব পেরিয়ে যাবে। আর সেটা না করতে পারলে তারা নিজেদের জন্য কাজটা কঠিন করে তুলবে।”
“তবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচে আমি পুরোপুরিভাবেই চাইব যাতে ইংল্যান্ডই জেতে। নিঃসন্দেহে আমি ইংল্যান্ডের জয় চাই। (ডিসি ইউনাইটেডের) ফিজিওকে আমি বলেছি যে, (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) ইংল্যান্ড যদি না জিততে পারে তাহলে পুরো মৌসুমে আমি (ফুটবলকে) সকার বলব।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- খুলছে পে-স্কেল জট: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি চাকরিজীবীদের ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- আজ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
- বাজেটে থাকছে পে-স্কেলের বরাদ্দ
- এবার অকটেন নিয়ে বড় সুখবর
- চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ
- আজকের সকল টাকার রেট: ১০ এপ্রিল ২০২৬
- ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল মন্ত্রণালয়
- ১৪ থেকে ১৮ এপ্রিল টানা ৫ দিনের ছুটির সুযোগ
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- ব্রাজিল-আর্জেন্টিনা; Live যেভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ১০ এপ্রিল ২০২৬
- শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন রুমিন ফারহানা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
