বর্তমান বাংলাদেশ টিম এবং অস্ট্রেলিয়াতে তাদের ভবিষ্যৎ
সেই ‘বাংলাওয়াশ’ সিরিজে উল্টো নিজেরাই ওয়াশ হয়ে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর আজ (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল। যেখানে বলা চলে লড়াই ছাড়াই হার মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ।
pক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১৩৭ রান। নিউজিল্যান্ডের মাটিতে কোনো টি-টোয়েন্টিতে এই রান তোলা অমার্জনীয় অপরাধতুল্য।/p
pকিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি খেলার সামর্থ্য বিবেচনায় কিংবা খেলার ধরণ দেখে এই রানটাই অনেক বেশি বলে মনে হচ্ছে। বিশেষ করে ম্যাচে ৫০ ডট দেওয়ার পর বাকি ৭০ বল বিবেচনায় ১৩৭ রান তো স্পেশাল কিছুই। তাও শেষদিকে নুরুল হাসান সোহান ১২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেছিলেন বলে রক্ষা।
হ্যাগলি ওভালের আউটফিল্ড আজ কিছুটা স্লো-ই ছিল। উইকেট থেকেও শুরুতে পেসাররা দারুণ সুইং পাচ্ছিলেন। নিউজিল্যান্ড স্পিনারদের বল দেখে তো এক পর্যায়ে মনে হচ্ছিল খেলা বোধহয় মিরপুরের উইকেটে হচ্ছে। বল ধীর হয়ে আসছিল।
কিন্তু এরকম পিচে খেলে অভ্যস্ত বাংলাদেশি ব্যাটসম্যানরা যেন রান করতে খাবি খাচ্ছিলেন রীতিমতো। হ্যাগলি ওভালের মতো মোটামুটি ছোট মাঠেও বাংলাদেশি ব্যাটসম্যানদের ছক্কা মারতে অপেক্ষা করতে হয়েছে ১৯তম ওভার পর্যন্ত। তাও সোহানের ব্যাটের সৌজন্য।
কেবল ছক্কার দুর্গতি নয় বাংলাদেশি ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দিয়েও তাদের কষ্টের বর্ণনা করা যায়। ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করা নাজমুল শান্ত খেলেছেন ২৯ বল। এরমধ্যে চার মেরেছেন ৪টি। যার মধ্যে পুল শটে একটি চার ব্যতীত পুরো খেলায় এই ক্রিকেটারের ব্যাটিং দেখে আত্মবিশ্বাসের অভাব মনে হচ্ছিল।
মেহেদী হাসান মিরাজ তো প্রথম ওভারে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পরও করতে পেরেছেন মাত্র ৫ রান। লিটনও ছিলেন না সেরা ছন্দে। একবার রান আউট এবং ক্যাচের হাত থেকে বেঁচে যাওয়া এই ব্যাটসম্যান ১৫ রান করতে খেলেছেন ১৬ বল। ব্রেসওয়েলকে কাউ কর্ণারে মারতে গিয়ে বরাবর ক্যাচে দিয়ে ফিরেছেন।
চারে নামা আফিফ তো শুধু চেষ্টাই চালিয়ে গিয়েছেন। ক্যাচও তুলেছেন বেশ কয়েকবার। যার মধ্যে বেঁচে যাওয়ার ঘটনাও রয়েছে। তবুও শেষ পর্যন্ত ২৪ রান করতে খরচ ২৬ বল। লিটনের মতো স্ট্রাইক রেট ১০০ এর নিচে ছিল আফিফেরও।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
