এশিয়া কাপে বাংলাদেশ কে বিপদে ফেলে দিল থাইল্যান্ড
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামা থাইল্যান্ডের মেয়েরা দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায়। পাকিস্তানকে হারানোর নায়ক নাথাকান চান্থাম (১০) টানা দ্বিতীয় ম্যাচে রান পেতে ব্যর্থ। এরপর অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ও ওপেনার নান্নাপাত কোনচারোয়েনকাইয়ের ৫৫ রানের জুটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর করে থাইল্যান্ড। ৫ উইকেটে ১১৫ রান করে তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নান্নাপাত।
১১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার ব্যাটিং বিপর্যয় পড়ে, দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তাতে রানের গতিও কমে যায়। ৮ উইকেট হারিয়ে ৬৫ রানে থামে দলটি।
থাইল্যান্ডের স্পিনার থিপাচা ৭ রানে নেন ২ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন ওপেনার নান্নাপাত। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের মেয়েরা।
১০ অক্টোবর ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে থাইল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
