সোহানের মারমুখী ইনিংসে বাংলাদেশের মাঝারি সংগ্রহ
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে কোনোরকম পুঁজি দাড় করায় বাংলাদেশ। তবুও শেষদিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ঝড়ো ২৫ রানে ভর করে ১৩০ এর কোটা পেরোয় বাংলাদেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলতে পারে মোটে ১৩৭ রান। জিততে হলে কিউদের করতে হবে ১৩৮ রান।
এদিন সাব্বিরের বদলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত করেছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান। তবে এই রান করতে খেলেছেন ২৯ বল। শান্ত ছাড়া উপরের দিকের ব্যাটসম্যানের মধ্যে ১০০ স্ট্রাইক রেট রাখতে পেরেছেন মিরাজ এবং সাকিব। এরমধ্যে মিরাজ ৫ বলে ৫ এবং সাকিব করেছিলেন ১৬ বলে ১৬।
এছাড়া আফিফ ২৪ রান করতে ২৬ বল, লিটন ১৬ বলে ১৫ রান করেন। কিউইদের পক্ষে টিম সাউদি, মিচেল ব্রেসওয়েল এবং ইস শোধি ২টি করে উইকেট শিকার করেন
