| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রিয়ালের দারুন জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৯ ১১:০০:১২
রিয়ালের দারুন জয়

জয়ের ধারায় ফিরতে মরিয়া দলটি এদিন তৃতীয় মিনিটে এগিয়ে যায়। লুকা মদ্রিচের কর্নারে হেডে গোলটি করেন মিলিতাও।

প্রথমার্ধে আরও কয়েকটি ভালো সুযোগ পায় রিয়াল। কিন্তু ফেদে ভালভেরদে ও মদ্রিচ উড়িয়ে মারার পর রদ্রিগোর হেড রুখে দেন গোলরক্ষক। বিরতির আগে ভিনিসিউস জুনিয়র বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তবে তার আগে বল বাইলাইনের বাইরে চলে যাওয়ায় ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মুহুর্তের ব্যবধানে তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট হয় রিয়ালের। ভিনিসিউসের পাস বক্সে ফাঁকায় পেয়ে রদ্রিগোর নেওয়া শট রক্ষণে প্রতিহত হয়, এরপর অহেলিয়া চুয়ামেনির জোরাল শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। আলগা বল পেয়ে এবার শট নেন মদ্রিচ, কিন্তু সেটাও ঠেকিয়ে দেন ডিফেন্ডার ফাব্রিসিও।

পরের মিনিটেই প্রতি-আক্রমণে ভীতি ছড়ায় গেতাফে। তবে কার্লোস আলেনার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়ার জায়গায় সুযোগ পাওয়া আন্দ্রি লুনিন।

৫৭তম মিনিটে দারুণ চিপ শট আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে বল পাঠান রদ্রিগো। তবে তিনি নিজেই অফসাইডে থাকায় ভিএআরে বাতিল হয় গোল।

শেষ দিকে সমতায় ফিরতে কয়েকটি ভালো আক্রমণ করে লিগ টেবিলের ১৬ নম্বর দলটি। কিন্তু আসরে পঞ্চম হার এড়াতে পারেনি তারা।

আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ২২। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগে শাখতার দোনেৎস্কের মাঠে খেলতে যাবে আনচেলত্তির দল ।

সেভিয়ার মাঠে ১-১ ড্র করা আথলেতিক বিলবাও আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। আরেক ম্যাচে জিরোনাকে ২-১ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...