| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টি টুয়েন্টি বিশ্ব কাপ নিয়ে বাংলাদেশের জন্য সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৮ ২২:৪৩:৩২
টি টুয়েন্টি বিশ্ব কাপ নিয়ে বাংলাদেশের জন্য সুখবর

বিশ্বকাপের সম্প্রচারসত্ত্ব কেনা স্টার নেটওয়ার্কের সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন না হওয়ায় বাংলাদেশে খেলা দেখানো প্রায় অনিশ্চিত। তবে সব বাধা -বিপত্তি পেরিয়ে এবং অনিশ্চয়তা কাটিয়ে সুখবর দেওয়া যাচ্ছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ। কেবল টিভি পর্দায় নয়, চাইলে মোবাইলেই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ।

ডিজিটাল প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি অ্যাপসেও দেখা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। তবে তার জন্য র‍্যাবিটহোলবিডিতে সাবস্ক্রিপশন কিনতে হবে দর্শকদের।

অবশ্য কেবল বাংলাদেশি চ্যানেল নয় দর্শকরা চাইলে ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস এবং পাকিস্তানি পিটিভি স্পোর্টসের পর্দায়ও উপভোগ করতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচই।

আসছে ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্যায়ে গ্রুপ পর্বের খেলাগুলো শুরু হবে। সুপার টুয়েলভের মূল পর্বের খেলা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। বাংলাদেশ এবারের আসরে সরাসরি মূল পর্বে খেলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...