| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ কে শংকায় ফেলে দিলো থাইল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৭ ১৯:২৯:৪০
বাংলাদেশ কে শংকায় ফেলে দিলো থাইল্যান্ড

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আমিরাতকে ১৯ রানে হারিয়েছে থাইল্যান্ড। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করেছিল থাইল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৯ রানে থেমেছে প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা আমিরাতের মেয়েরা।

টস হেরে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের দুই ওপেনার তেমন কিছুই করতে পারেননি। তিন নম্বরে নামা অধিনায়ক নারুইমল চাওয়াই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫২ বলে করেন ৩৭ রান। এছাড়া ৩১ বলে ২৫ রান করেন সোরনারিন টিপোচ। শেষ দিকে ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে দলকে একশ পার করান রোসেনান কানো।

জবাব দিতে নেমে আমিরাতের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে ওপেনার কাভিশা এগোদাগ। এজন্য অবশ্য ৪১ বল খেলেন তিনি। এছাড়া অধিনায়ক ছায়া মুঘল ১৭ ও খুশি শর্মা করেন ১২ রান। থাইল্যান্ডের থিপাচা পুত্থাউঙ ও অন্নিচা কামচম্পু নিয়েছেন ২টি করে উইকেট।

এ জয়ের ফলে চার ম্যাচে ৪ পয়েন্ট হলো থাইল্যান্ডের। সমান ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের। তবে নেট রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে পাকিস্তান। এরপর যথাক্রমে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...