| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চোট পেয়ে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৭ ১৯:২০:৩৭
চোট পেয়ে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার ত্রিদেশীয় সিরিজ শুরু করবে নিউ জিল্যান্ড। এর আগে দলের শেষ অনুশীলন সেশনে শুক্রবার এই চোট পান মিচেল। নেটে ব্যাটিংয়ের সময় বল লাগে তার হাতে। এক্স-রে করে দেখা যায়, তার ডানহাতের কনিষ্ঠায় চিড় ধরেছে।

এই টুর্নামেন্টে নিউ জিল্যান্ডের ফিজিও থিও কাপাকুলাকিস জানান, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মিচেলকে।

বিশ্বকাপে নিউ জিল্যান্ডের প্রথম ম্যাচের বাকি আছে আর দুই সপ্তাহই। যেহেতু চিড় জোড়া লাগার ব্যাপার, একদম সময় মেনে ঠিক হওয়ার কোনো নিশ্চয়তা নেই। হতাশ কোচ গ্যারি স্টেডের কণ্ঠে ফুটে উঠল সেই অনিশ্চয়তা।

“দলের জন্য রোমাঞ্চকর এক সময়ের ঠিক আগমুহূর্তে ড্যারিলের চোটে পড়া খুবই দুঃখজনক। আমাদের টি-টোয়েন্টি দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেছে সে এবং ত্রিদেশীয় সিরিজে আমরা নিশ্চিতভাবেই তার অলরাউন্ড দক্ষতা ও বৈচিত্রর অভাব অনুভব করব।”

“বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচে দুই সপ্তাহের মতোই বাকি আছে। ড্যারিল কতটা সেরে উঠবে ও বিশ্বকাপে তাকে কতটা পাওয়া যাবে, তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে।”

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেক-শিফট ওপেনার হিসেবে দারুণ খেলে দলের ফাইনালে ওঠায় অবদান রাখেন মিচেল। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পথে তিনি খেলেন ৪৭ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস।

পরে আবার তিনি নিজের আসল জায়গা মিডল অর্ডারে ফিরে গিয়েও ধরে রাখেন দুর্দান্ত ফর্ম। এই বছর ১০ টি-টোয়েন্টি ইনিংসে ১৫৩.১৭ স্ট্রাইক রেটে তার রান ২৬৫।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...