পাকিস্তান হারলেই সব দোষ হয় শন টেইটের
মাত্র ১৯ বলে ফিফটি ছোঁয়া ওপেনার ফিল সল্ট ৪১ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলে মূল ধাক্কাটা দেন পাকিস্তান শিবিরে। এছাড়া অ্যালেক্স হেলস (১২ বলে), বেন ডাকেট (১৬ বলে ২৬*) ও ডেভিড মালানরা (১৮ বলে ২৬) সমান তালে খেললে ৮ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড
এই জয়ের ফলে সাত ম্যাচের সিরিজে চলে এসেছে সমতা। দুই দলই জিতেছে সমান তিনটি করে ম্যাচ। হারের পর সংবাদ সম্মেলনে মিডিয়াকে সামলাতে পাকিস্তানের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে দলের পেস বোলিং কোচ শন টেইটকে। এটি নিয়ে এক পশলা হাস্যরসও করেছেন টেইট।
প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে হাসির ছলে টেইট বলেন, ‘তাহলে দল বাজেভাবে হারলেই আমাকে পাঠিয়ে দেওয়া হয় (হাসি)!’ এ সাবেক অস্ট্রেলিয়ান পেসারের এমন কথায় হাসির রোল বয়ে যায় সংবাদ সম্মেলন কক্ষে। এরপর অবশ্য প্রথাগত সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বিজ্ঞাপদলের এমন পরাজয়ে নিজের বোলারদের দায় দেওয়ার চেয়ে বরং ইংল্যান্ডের ব্যাটারদের কৃতিত্বই বেশি দিলেন টেইট। তার মতে, ইংলিশ ব্যাটাররা শুরুতে যে তাণ্ডব চালিয়েছে এরপর আর ঘুরে দাঁড়ানোর মতো সাহসিকতা দেখানো সম্ভব হয়নি। তাই শুরুর ঝড়টাই পার্থক্য গড়ে দিয়েছে।
টেইটের ভাষ্য, ‘তারা শুধু আক্রমণ করেছে। একদম প্রথম বল থেকেই প্রতিটি ডেলিভারিতে বাউন্ডারি মারার চেষ্টা করেছে। যেটা প্রথম তিন ওভারে বেশ ভালোভাবেই করতে পেরেছে। সেটিই মূলত আমাদের বোলারদের ছন্নছাড়া করে দিয়েছে। আমরা খুব বেশি ভুল করিনি। বরং ব্যাটিং অসাধারণ ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা হয়তো আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম। কিছু কিছু জায়গায় আমরা ঢিলেমি করেছি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হয়। যেটা পুরো সিরিজেই দেখা যাচ্ছে। তাই আমি হয়তো অনেক কিছুই বলতে পারি তবে এটি তেমন কিছুই নয়।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
