| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসি-রোনালদো না জিতলে যারা পেতেন ব্যালন ডি’র

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০১ ১৭:৩৫:১২
মেসি-রোনালদো না জিতলে যারা পেতেন ব্যালন ডি’র

গত এক যুগেরও বেশি সময় ধরে ব্যালন ডি’অর যেন কেবল ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতেই উঠে আসছে। ২০০৮ সাল থেকে গত ১৪ বারের ব্যালন ডি’অরের ১২ বারই ভাগাভাগি করে নিয়েছেন আর্জেন্টাইন মেসি এবং পর্তুগিজ রোনালদো।

এরমধ্যে ৭ বার জিতেছেন মেসি এবং ৫ বার দখল করে নিয়েছেন রোনালদো। মাঝে একবার করোনার কারণে দেওয়া হয়নি অন্য একবার অনাহুত হিসেবে এসে জিতে নিয়েছেন ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচ। ব্যালন ডি’অর পুরস্কার জেতার ক্ষেত্রে রোনালদো এবং মেসির মতো এত প্রভাব বিস্তার করতে পারেনি অন্য কেউই।

আজ (১ অক্টোবর) ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক কমিটি ফ্রান্স ফুটবল একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে তারা দেখিয়েছে মেসি-রোনালদো যদি নিজেদের মধ্যে এই পুরস্কারটি ভাগাভাগি করে না নিতেন, তবে এই ১২ বার কারা জিততেন এই অতি কাঙ্খিত সম্মানজনক পুরস্কারটি।

২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। সেবার এই পর্তুগিজ সুপারস্টার না জিতলে ব্যালন উঠতো স্পেনের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের হাতে।

এরপরের চার বছর ২০০৯-১২ পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জিতেছেন কেবল সাবেক বার্সেলোনা এবং আর্জেন্টাইন তারকা মেসি। এই সময় এই আর্জেন্টাইন না জিতলে বার্সায় তারই দুই সাবেক সতীর্থ জাভি এবং আন্দ্রেস ইনিয়েস্তা দুইবার করে ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। এরমধ্যে ২০০৯ এবং ২০১১ সালে জাভি এবং ২০১০ এবং ২০১২ সালে জিততে পারতেন ইনিয়েস্তা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...