| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারত কে হুমকি দিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০১ ১০:৪৬:৫৪
ভারত কে হুমকি দিলেন পাকিস্তানি পেসার

সেটিও ২০২১ সালে দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, দুই দলের সর্বশেষ বিশ্বমঞ্চের সাক্ষাতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ অক্টোবর।

বহুল প্রতিক্ষীত সেই ম্যাচটির আগে ভারতকে হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ভারত-পাকিস্তানের সেই ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। যেই মাঠকে নিজের ঘরের মাঠ দাবি করেছেন হারিস। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে লম্বা সময় ধরে খেলছেন এই পাকিস্তানি পেসার। তাই মেলবোর্ন মাঠ বেশ ভালোই চেনা হারিসের।

সে জন্য ভারতের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারবেন জানিয়ে এই পাকিস্তানের পেসার কিছুটা হুমকি দিয়েই ভারতের উদ্দেশ্যে বলেন, আমি যদি সেরাটা দিতে পারি, তারা (ব্যাটসম্যানরা) আমাকে সহজে খেলতে পারবে না। আসছে বিশ্বকাপের ম্যাচটিকে (ভারতের বিপক্ষে) নিয়ে আমি খুবই খুশি। কারণ, এটা হবে মেলবোর্ন ক্রিকেট মাঠে।

এটা আমার ঘরের মাঠ। কারণ, আমি মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। এখানকার কন্ডিশন কেমন এই ধারণা আমার আছে। ভারতের বিপক্ষে কেমন বোলিং করব, আমি ইতোমধ্যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছি।

ব্যাটসম্যানরাও বোলারদের পড়ার চেষ্টা করে। তাই ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন করে তুলতে বিভিন্ন জিনিস চেষ্টা করতে হয়। ভারতের বিপক্ষে গত বিশ্বকাপের ম্যাচে আমি চাপে ছিলাম। কিন্তু সবশেষ দুই ম্যাচে (এশিয়া কাপে) কোনো চাপই অনুভব করিনি। জানি, যদি আমার সেরা বলটি করতে পারি তারা আমাকে সহজে খেলতে পারবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...