| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে নিয়ে তোলপাড়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ৩০ ০৯:২৮:৫৫
ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে নিয়ে তোলপাড়

ঘটনাটা গত মঙ্গলবার প্যারিসে তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের ৫-১ গোলে জয়ের প্রীতি ম্যাচের। দলের দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে উদযাপন করছিলেন রিচার্লিসন, তখন গ্যালারি থেকে তার দিকে ছুড়ে দেওয়া হয় একটি কলা।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদের শিকার হওয়া নিয়ে সোচ্চার ছিলেন ব্রাজিলের বর্তমান-সাবেক ফুটবলারদের অনেকেই। সেটির রেশ না কাটতেই ঘটে যায় কলা ছুড়ে দেওয়ার এই ঘটনা।

ম্যাচ শেষে ওই ঘটনার প্রতিবাদ জানায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও রিচার্লিসন। দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন এই ফরোয়ার্ড।

‘রিচার্লিসনের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য’ ফিফা এরই মধ্যে জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করবে।

ঘটনাটির নিন্দা জানিয়ে এবার রিচার্লিসনের পাশে দাঁড়ালেন কেইন। ইএসপিএন ব্রাজিলকে ইংলিশ ফরোয়ার্ড বললেন, বর্ণবাদের ঘটনা মেনে নেওয়া যায় না।

“এটা খুবই হতাশাজনক ছিল।... তিউনিসিয়ার বিপক্ষে বর্ণবাদের শিকার হওয়ার বিষয়ে রিচার্লিসনের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। ফিফা বলেছে তারা তদন্ত করবে। কী ঘটেছে, সেটি তারা খুঁজে বের করবে বলে মনে করি। কিন্তু সাধারণভাবে এই ধরনের ঘটনা অগ্রহণযোগ্য।"

“আমি মনে করি, বর্ণবাদ দূর করার জন্য খেলোয়াড় হিসেবে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। আশা করি, ফিফা কঠোর হবে এবং এটি কে করেছে, তা খুঁজে বের করবে এবং শাস্তি নিশ্চিত করবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...