| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হুট করে বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৯ ১৭:৩৮:৪৩
হুট করে বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন বুমরাহ

জানা গেছে, বুমরাহর পিঠে চোট লেগেছে। যে চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতের এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ওই সময়ই রোহিত জানিয়েছিলেন, ছোট একটা চোট রয়েছে বুমরাহর।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর পক্ষে খেলা কোনওভাবেই সম্ভব হচ্ছে না। পিঠে মারাত্মক চোট রয়েছে তার। ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে।’

এশিয়া কাপে না খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বুমরাহ। তৃতীয় ম্যাচে চার ওভারে ৫০ রান দিয়েছিলেন তিনি। তখনই বোঝা গিয়েছিল তিনি ছন্দে নেই। তিরুঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য নিয়েই যাওয়া হয়নি তাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে যান রবিন্দ্র জাদেজা। তারপর দলের আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারালো ভারত। সুতরাং, বিশ্বকাপের পেস আক্রমণ নিয়ে দুশ্চিন্তা বাড়লো ভারতের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...