| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রান করেছেন ৫ টি টিকটক ৩৮ টি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৭ ১৬:১০:০৬
রান করেছেন ৫ টি টিকটক ৩৮ টি

হার্ডহিটার খ্যাত সাব্বির রহমান ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর দীর্ঘ ৩ বছর জাতীয় দলের বাহিরে ছিলেন। চলতি মাসে পর্দা নামা এশিয়া কাপের পঞ্চদশ আসর দিয়ে আবারও লাল-সবুজের জার্সিতে প্রত্যাবর্তন হয় তার।

দীর্ঘদিন পর দলে ফিরলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে তাকে দিয়ে ওপেনিং করায় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নামা সাব্বির ৬ বলে করেন মাত্র ৫ রান।

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়েছে সাব্বিরকে। বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলছে টাইগাররা।

প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এশিয়া কাপের মতো মিরাজ-সাব্বিরকে দিয়ে ওপেনিং করায় টিম ম্যানেজমেন্ট। এদিন আরও বেশি ব্যর্থ হন এই হার্ডহিটার। তিন বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় সাব্বিরকে।

সাব্বির ব্যাট হাতে বার বার ব্যর্থ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ সরব তিনি। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর ফলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সে সঙ্গে সবাইকে অনুরোধ করেছেন তাকে ফলো করার জন্য।

এদিকে দীর্ঘ তিন বছর পর জাতীয় ফেরা সাব্বির শেষ দুইটি টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ৫ রান। কিন্তু তিনি তার টিকটক অ্যাকাউন্টে এ সময়ের মধ্যে আপলোড করেছেন ৩৮টি ভিডিও। এশিয়া কাপ খেলতে ২৪ আগস্ট ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। আর ২৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর মোট ৩৮টি ভিডিও শেয়ার করেন সাব্বির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...