| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বদলে যাবে মিরপুরের পিচ, ব্যাটসম্যানরাও পাবেন রানের দেখা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ২২:৩৯:১৬
বদলে যাবে মিরপুরের পিচ, ব্যাটসম্যানরাও পাবেন রানের দেখা

বিসিবির কিউরেটরদের কি পরামর্শ দিয়ে গেলেন ম্যাকেঞ্জি?

মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ার্কশপে বাংলাদেশের কিউরেটরদের কাছ থেকে উইকেট বানানোর পদ্ধতি, কৌশল জেনেছেন তিনি। এমনকি গ্রুপে ভাগ করে কিউরেটরদের বিভিন্ন ধরনের উইকেটও বানানোর কাজ দিয়েছিলেন। শনিবার শেষ দিনে নিজে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। গামিনি-আগারওয়ালদের বিসিবি একাডেমি মাঠের উইকেটে গিয়ে দেখিয়েছেন, কি পরিমাণ কীটনাশক ও পানি ছিটাতে হবে উইকেটে।

পরে সংবাদ সম্মেলনে বিসিবিকে উইকেটের উন্নতির জন্য দেওয়া পরামর্শ জানিয়েছেন ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, বেশি স্পিন বা পেস নির্ভর উইকেট যেন বানানো না হয়। ক্রিকেটারদের উন্নতির জন্য স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বিসিবির কিউরেটরদের কি পরামর্শ দিয়ে গেলেন ম্যাকেঞ্জি?শনিবার ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা ক্রিকেটের একটা দর্শনের দিকে তাকাচ্ছি, সেটা হল খেলায় যেন ব্যাট ও বলে ভারসাম্য থাকে। আমরা এমন পিচ তৈরি করব না যে বেশি স্পিন করবে, সিম মুভমেন্ট থাকবে। ক্রিকেটারদের উন্নতি, খেলায় সঠিক প্রতিদ্বন্দ্বিতা ও বিনোদন ধরে রাখার জন্য আদর্শ পিচ তৈরি করার চেষ্টা করব।’

স্পোর্টিং উইকেটের প্রতি গুরুত্ব দিয়ে কিউই এই কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই এমন ভারসাম্যপূর্ণ কন্ডিশন, যেখানে খেলে ক্রিকেটাররা বিশ্বের যে কোন মাঠে খেলার প্রস্তুত হতে পারে।’

নিউজিল্যান্ডে টেস্ট জয়ে বাংলাদেশের পেসারদের প্রশংসা করে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি তোমাদের (বাংলাদেশের) পেসারদের দেখেছি। নিউজিল্যান্ডে যে টেস্টটা জিতেছিলে সেখানে ওরা ওই রকম পিচে খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে। পেস ও স্কিল-ও দুটোই ঠিক ছিল। এটা ক্রিকেট পিচ ও মাঠের উন্নতির একটা অংশ। এতে প্রতিভাবান ক্রিকেটারদের উন্নতিটা বজায় থাকে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...