| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দিনেশ কার্তিকের ফিরে আসার রহস্য ফাস করলেন রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১৭:৩৯:৪৬
দিনেশ কার্তিকের ফিরে আসার রহস্য ফাস করলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ২ বলের ওই ঝলক দেখান কার্তিক। বৃষ্টিতে ৮ ওভারে নেমে আসা ম্যাচে অস্ট্রেলিয়া করে ৯০। রান তাড়ায় রোহিত শর্মার ঝড়ো ইনিংস ভারতকে নিয়ে যায় জয়ের কাছে।

শেষের আগের ওভারে হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর ক্রিজে যান কার্তিক। শেষ ওভারেই তিনি খেলেন নিজের প্রথম বল। ড্যানিয়েল স্যামসের স্লোয়ার ডেলিভারি উড়িয়ে দেন ছক্কায়। পরের বলে স্লোয়ার শর্ট বল পুল করে পাঠিয়ে দেন বাউন্ডারিতে। ব্যস, ৪ বল বাকি রেখেই খেলা শেষ।

এই ম্যাচেই শুধু নয়, বদলে যাওয়া কার্তিক এসব করে আসছেন নিয়মিত। গত আইপিএল দিয়ে ‘ফিনিশার’ হিসেবে নিজেকে নতুন করে চিনিয়ে জাতীয় দলেও জায়গা ফিরে পান তিনি। এই ফিনিশিং সামর্থ্যে আস্থা রেখেই তাকে বিশ্বকাপ দলে রেখেছে ভারত।

ম্যাচের পর কার্তিক বললেন, “বেশ লম্বা সময় ধরে এসব নিয়েই কাজ করছি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে এটা করে আসছি, এখানে করতে পেরেও ভালো লাগছে। নির্দিষ্ট সময় ধরে ধারাবাহিক রুটিনে এটা হয়েছে।”

“যখনই সময় মেলে, আমি ‘সিনারিও প্র্যাকটিস’ করি অনেক। আমি যেভাবে অনুশীলন করতে চাই, যে শট খেলতে চাই, বিক্রম রাঠোর (ভারতের ব্যাটিং কোচ) ও রাহুল দ্রাবিড় সেভাবে অনুশীলনের ব্যবস্থাও রাখছেন। খুব বেশি অনুশীলন আমি করি না, যতটা সম্ভব সুনির্দিষ্ট কিছু করার চেষ্টা করি।”

শেষ ওভারে জশ হেইজেলউড বোলিং করবেন বলেই ধারণা করেছিলেন কার্তিক। তখনও পর্যন্ত স্রেফ এক ওভার বোলিং করেছিলেন এই ফাস্ট বোলার। সেটি ছিল ইনিংসের প্রথম ওভার, যেটিতে রোহিত শর্মা ছক্কা মারেন দুটি, লোকেশ রাহুল একটি। এরপর আর বোলিং পাননি।

শেষ ওভারে তাকে না দিয়ে স্যামসকে আক্রমনে আনেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কার্তিক বললেন, স্যামসকে বোলিংয়ে দেখে তিনি নিজের মাথায় ছক কষে নেন।

“আমার ধারণা ছিল, জশ হেইজেলউডকে শেষ ওভারে আনা হবে। তবে স্যামসের জন্যও পরিকল্পনা সাজিয়ে ফেলি মাথায়। মূল ব্যাপারটা হলো, বাস্তবায়ন করা। খেলা শেষ করে আসার ব্যাপারটিতে গর্ব খুঁজে নেই আমি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...