| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে রেকর্ড এখন শুধুই রহিতের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১৫:৩৩:৫০
যে রেকর্ড এখন শুধুই রহিতের

গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনে একাই বসলেন রোহিত শর্মা। এখন এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার মালিক ভারতীয় অধিনায়ক।

বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা গতকালের ম্যাচে জিতেছে ভারত। রোহিত ২০ বলে করেন ৪৬ রান, যে ইনিংসে ৪টি করে চার-ছক্কা হাঁকান ‘হিটম্যান’খ্যাত এই ওপেনার।

টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে আসা মোট ছক্কা এখন ১৭৬টি। ১৭২ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।

এরপরের স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলে রোহিত ৩,৬৭৭ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের ঝুলিতে। মোট রানের মধ্যে ১,০৫৬ এসেছে ছক্কা মেরে। অর্থাৎ রোহিতের রানের ২৮.৭১ শতাংশই এসেছে ছক্কা থেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...