| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অবশেষেল জ্বলে উঠলো ইতালি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১৩:৩৮:১৫
অবশেষেল জ্বলে উঠলো ইতালি

উয়েফা নেশন্স লিগে শুক্রবার রাতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় ইতালি। সান সিরোয় ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে জিয়াকোমো রাসপাদোরির গোল ম্যাচে গড়ে দেয় ব্যবধান।

এমনিতে গত বছর দুয়েক ধরে বেশির ভাগ সময় ৪-৩-৩ ফর্মেশনে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ৩-৫-২ ফর্মেশনে দলকে খেলান মানচিনি। তাতে ফলও মেলে হাতেনাতে। তবে দল ঢেলে সাজানোর পালায় মানচিনির কাছে ফলাফল মুখ্য নয়। ট্যাকটিক্যাল কিছুর চেয়ে ইতালি কোচ বেশি খুশি তার অনভিজ্ঞ দলের মানসিকতায়।

“কৌশল তো একটা ব্যাপার বটেই। এই প্রক্রিয়া চলতে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা, তাদের আক্রমণ করার তাড়না ও নিয়ন্ত্রণ নেওয়া। আমাদের দলে অভিজ্ঞতার ঘাটতি আছে, একদমই তরুণ কিছু ছেলে আছে কিন্তু আজকে ওরা দুর্দান্ত খেলেছে।”

এই জয়ে গ্রুপের দুই নম্বরে উঠে এলো ইতালি। গ্রুপ সেরা হয়ে ফাইনালসে যাওয়ার সুযোগও তৈরি হলো দারুণভাবে। সেই সম্ভাবনায় রোমাঞ্চিত মানচিনি।

“দারুণ গুরুত্বপূর্ণ জয় এটি আমাদের জন্য। এই জয় দলকে স্থিতিশীল করে তুলছে। ইংল্যান্ডকে হারিয়েছি আমরা, বিশ্বের সেরা দলগুলির একটি। গ্রুপের শীর্ষে ওঠার সুযোগও এখন খুব ভালোভাবেই আছে।”

৫ ম্যাচে ৮ পয়েন্ট এখন ইতালির। সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে মৃত্যুকূপ বলে পরিচিতি পাওয়া গ্রুপে যে দলের সম্ভাবনা মনে করা হয়েছিল সবচেয়ে কম, সেই হাঙ্গেরিই এখন ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। তারা শুক্রবারের ম্যাচে হারিয়ে দেয় জার্মানিকে।

পরের ম্যাচে ইতালি আর হাঙ্গেরিই মুখোমুখি হবে, যে ম্যাচে নির্ধারিত হবে গ্রুপের সেরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...