| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার জয়রথ থামাবে কবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১১:২৬:১৮
আর্জেন্টিনার জয়রথ থামাবে কবে

লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলকে গুছিয়ে নিয়েছেন বেশ দুর্দান্তভাবেই। তার হাত ধরেই দারুন একটি দলে পরিণত হয়েছে আলবেসিলেস্তেরা।

২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। এছাড়াও এই সময়ের মধ্যে আর্জেন্টিনা জিতেছে ফিনালিসিমার শিরোপাও।

সবমিলিয়ে দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। এবার হন্ডুরাসের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখলো মেসির দল। মেসির জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন লাউতারো মার্টিনেজ। এর ফলে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় আরজেন্টিনা।

ম্যাচের ১৬ মিনিটেই দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ২১ মিনিটে মেসি প্রথম সুযোগ পেয়েছিলেন গোলের জন্য। তবে হন্ডুরাস গোলরক্ষক লোপেজ তা সহজেই ঠেকিয়ে দেন। ম্যাচের ২৬ মিনিটে হন্ডুরাস নিজেদের হাফেই কোণঠাসা হয়ে পরে। তবে সেখান থেকে কোন মতো বেঁচে যায় উত্তর আমেরিকার দেশটি।

প্রথমার্ধে যখন এক মিনিট যোগ করা হয়, তখন পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকেই নিজের প্রথম গোল করেন মেসি। ৬৯ মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। এবারের গোলটিও আসে মেসির পা থেকে। হন্ডুরাসের ডিফেন্ডাররা ভুল করলে ডি-বক্সে বল পেয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর বাকি সময় বেশ কিছু আক্রমণ অরেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। শেষপর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।পাওয়া সুযোগ গুলো কাজে লাগাতে পারলে ব্যাবধান আরও বাড়তে পারতো তাদের

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...