| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারী ফুটবলারদের যে সুখবর দিলো বাংলাদেশ সেনাবাহিনীর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১০:২৪:৪২
নারী ফুটবলারদের যে সুখবর দিলো বাংলাদেশ সেনাবাহিনীর

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আগামী ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিজয়ী মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে, সেদিনই দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার।বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আগামী ২৭ সেপ্টেম্বর ২০২২ সংবর্ধনা ও এক কোটি টাকা পুরস্কার প্রদান করা হবে।”

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত বুধবার স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে বাংলাদেশ। ফাইনালে জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও এক গোল করেন শামসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই সাবিনা-কৃষ্ণাদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।

বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া ব্যক্তিগতভাবে ৫০ লাখ টাকা ও আরেক সহ-সভাপতি সালাম মুর্শেদীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে জাতিসংঘ অধিবেশন থেকে দেশে ফেরার পর ফুটবলারদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ পুরস্কার তুলে দেবেন বলে জানিয়েছিলেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...