আর্জেন্টিনার বিশাল জয় গোল করলেন মেসি
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ০৯:০৪:২৫
আজ শনিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। পুরো ম্যাচে আক্রমণ ও দখল দুই বিভাগেই সমান দাপট ছিল মেসিদের।
ম্যাচের ৬৮ ভাগ সময় বল নিজেদের দখলে রাখেন তারা। এই সময়ে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করেন ১৭ বার। যার মধ্যে ৮বারই ছিল অনটার্গেট শট।এই জয়ের ফলে বিশ্ব কাপের মিশন সফলভাবেই শুরু করলো আর্জেন্টিনা
