| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভাঙা বাড়ি পাকা হচ্ছে গোলরক্ষক রূপনা চাকমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ১৩:৫৭:২৫
ভাঙা বাড়ি পাকা হচ্ছে গোলরক্ষক রূপনা চাকমার

জানা গেছে, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রূপনার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে তাৎক্ষণিকভবে দেড় লাখ টাকার চেক তুলে দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন ভাঙা ঘর সরিয়ে নির্মাণ হবে পাকা বাড়ি। রূপনাদের গ্রামের বাঁশের সেতুটিও জেলা প্রশাসনের উদ্যোগে হবে পাকা।

এই খবরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রূপনা নিজেই। তিনি লিখেছেন, 'আজকের দিনটা আমার জন্য বিশেষ দিন। ডিসি স্যার নিজেই আমার বাড়িতে গিয়ে ১.৫ (দেড় লক্ষ) টাকা চেক মায়ের হাতে প্রদান করলেন এবং আমার ছোট্ট বেড়া ঘরটি ভেঙ্গে একটি নতুন পাকা ঘর করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আরও আমাদের গ্রামে বাঁশের ভাঙ্গা সেতুটা নতুন করে পাকা ব্রিজ করে দেওয়ার জন্য কথা দিয়েছেন। জানিনা এইসব আমার পাওয়ার যোগ্য কিনা তবে আমি জীবন বাজি রেখে দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই। সাফ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশকে আমরা প্রতিনিধিত্ব করতে পেরেছি এবং শ্রেষ্ঠ গোল রক্ষক হিসেবে আমি নির্বাচিত হয়েছি। শুধু এখানে নয় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশের নারী ফুটবলকে আরো বড় আকারে প্রতিনিধিত্ব করতে চাই।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...