| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সমালোচকদের উদ্দেশে যা বললেন রিজওয়ান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ১১:৫২:১৪
সমালোচকদের উদ্দেশে যা বললেন রিজওয়ান

সদ্য সমাপ্ত এশিয়া কাপে মোট ৬ ইনিংসে বাবরের মোট রান ছিল ৬৮। এমন পারফরম্যান্সে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছেন বাবর আজম।

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৯.৩ ওভারে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন বাবর ও রিজওয়ান। যেখানে ২৪ বলে মাত্র ৩১ রান করেন পাকিস্তানের অধিনায়ক।

এই ম্যাচ শেষেও অধিনায়কের 'স্ট্রাইক রেট' নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনতে হয় রিজওয়ানকে। জবাবে পাকিস্তানের উইকেটরক্ষক বলেন, 'আমি জানি না সাবেক ক্রিকেটাররা মন্তব্য করে নাকি মিডিয়া করে। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক। যারাই আমাদের নিয়ে বিতর্ক করে তাদের আমি একটা কথা বলতে চাই। আমাদের মধ্যে কেউ যদি সম্পূর্ণ সততা না নিয়ে দেশের হয়ে খেলে তাহলে সে অসম্মানিত হবে।'

'যে আমাদের নিয়ে কথা বলে, সেও অসম্মানিত হবে। দেশের প্রতি সৎ হওয়া আমাদের কর্তব্য। তারা পাকিস্তানের সেরাটা নিয়েই চিন্তা করছে। আমরাও আমাদের নিজেদের সেরাটা নিঙরে দেয়ার চেষ্টা করছি। আমি নিজেও ভুল করি, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। অধিনায়ক নিজেও উন্নতির চেষ্টা করে, সবাই আসলে করে।'

এর আগে সাবেক পেসার ও পিএসএলের দল লাহোর কালান্দার্সের কোচ আকিব জাভেদ বলেছিলেন, করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থাকলে বাবরকে আউটই করতে চান না লাহোরের বোলাররা। যেন দলের প্রয়োজনীয় রান রেট বেড়ে যায়।

জাভেদের ভাষায়, 'দলের কৌশল থাকে বাবরকে আউট না করা। কারণ, সে আপন গতিতে ব্যাট করে এবং দলের প্রয়োজনীয় রান রেট বাড়তেই থাকে।'

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটে হেরেছে পাকিস্তান। এই হারে সাত ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...