| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের মাটিতে ১৭ বছর পর জয় পেল ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ১০:৪১:৫৩
পাকিস্তানের মাটিতে ১৭ বছর পর জয় পেল ইংল্যান্ড

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মঈন আলি। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দলকে এনে দেন দারুণ সূচনা। উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৮৫ রান তোলে পাকিস্তান।

তবে মাঝে স্বাগতিকদের ভালোভাবেই চেপে ধরেন ইংলিশ বোলাররা। ফলে প্রত্যাশিত পুঁজি পায়নি পাকিস্তান। ৭ উইকেটে ১৫৮ রানেই আটকে যায় তারা। রিজওয়ান ৪৬ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান। বাবর করেন ২৪ বলে ৩১। কিন্তু এরপর হায়দার আলি (১৩ বলে ১১), শান মাসুদ (৭ বলে ৭), মোহাম্মদ নওয়াজরা (৫ বলে ৪) দলের চাহিদা মেটাতে পারেননি। মেরে খেলছিলেন ইফতিখার আহমেদ। তিনি শেষ ওভারে আউট হন ১৭ বলে ২৮ করে।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিষিক্ত লুক উড। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। তিনিই হন ম্যাচসেরা।

পাকিস্তানের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যালেক্স হেলসের হাফসেঞ্চুরিতে সহজ জয়ের পথ তৈরি হয়ে যায় ইংল্যান্ডের। ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৩ রান করে হেলস যখন ফিরছেন, ২০ বলে মাত্র ১৭ রান দরকার সফরকারীদের। হ্যারি ব্রুকস ২৫ বলে ৭ চারের সাহায্যে ৪২ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাঝে বেন ডাকেটের ১৭ বলে ২১ আর ডেভিড মালানের ১৫ বলে ২০ রানও দলের জয়ে অবদান রেখেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...