| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফুটবলারদের রিসিভ করতে এয়ারপোর্টে যাবে না বাফুফে সভাপতি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২০ ২০:৪৬:০৫
ফুটবলারদের রিসিভ করতে এয়ারপোর্টে যাবে না বাফুফে সভাপতি

ফুটবলাররা বিমানবন্দরে এসে নামলেই সকল ফোকাস যেন তাদের ঘিরেই থাকে এমনটাই চাইছেন বাফুফে প্রধান কাজী সালাহ্উদ্দিন। সে কারণেই কাল বিমানবন্দরে যাবেন না তিনি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাফুফে সভাপতি বলেন, ‘আগামীকাল এয়ারপোর্টে যাবে বাফুফের নির্বাহী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী। উনারা যাবেন দলকে রিসিভ করতে। আরো অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব এখানে (বাফুফে কার্যালয়)। কেন আমি সেখানে (বিমানবন্দরে) রিসিভ করব না, সেটা বলি। আমার খুব ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে আসছে প্রথমবার।

তিনি আরও বলেন, আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে হবে কি, আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এটা মেয়েদের দিন। এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি আপনাদের (মিডিয়া) আদরটা পায়, মিডিয়া কাভারেজটা পায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...