| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফের মালদ্বীপে খেলতে যাচ্ছেন সাবিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২০ ১৭:১৮:১৭
ফের মালদ্বীপে খেলতে যাচ্ছেন সাবিনা

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর সাবিনা মালদ্বীপ রওনা হবেন। গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হচ্ছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) শেষ হওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন।

তিনি ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসে। তার সঙ্গী সুমাইয়াও একই ক্লাবের খেলোয়াড়।

এর আগে, সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন। মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন দক্ষিণ এশিয়ার গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...