| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছাদখোলা বাস, ‘হোক না নতুন কিছু’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২০ ১৬:৪৮:৩৪
ছাদখোলা বাস, ‘হোক না নতুন কিছু’

তবে পুরো দলের সঙ্গে ঘুরতে বাইরে যেতে পারেননি সিরাত জাহান স্বপ্না। পায়ের ব্যথা নিয়ে হোটেলেই ছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

‘পরপর তিন ম্যাচে একই জায়গায় চোট পেয়েছি। যে কারণে পায়ের অবস্থা ভালো নয়। তাই সবার সঙ্গে ঘুরতে যেতে পারিনি। আমি হোটেলেই ছিলাম। সবাই ঘুরতে গিয়েছিল, কেনাকাটা করেছে’- কাঠমান্ডু থেকে জাগো নিউজকে বলছিলেন সিরাত জাহান স্বপ্না।

সবাই বাইরে গেলে নিজে যেতে পারেননি বলে খারাপ লাগেনি স্বপ্নার, ‘ঘুরতে যেতে না পেরেছি, চ্যাম্পিয়ন তো হয়েছি। এত বড় অর্জনের পর ঘোরাটা না হলেই বা কী?’ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ঘুরতে না বের হলেও দূতাবাসে যাবেন বলে জানিয়েছেন স্বপ্না।

বুধবার বিমান বন্দর থেকে নারী ফুটবল দলকে আনার জন্য তৈরি হচ্ছে ছাদখোলা বাস। ছাদখোলা বাসের ব্যবস্থা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ বিষয়টি জানাতেই স্বপ্না বললেন, ‘দারুণ! হোক না নতুন কিছু।’

ফাইনালে স্বপ্না ব্যথা পেয়ে ১০ মিনিটে মাঠ ছেড়েছিলেন। তার পরিবর্তে খেলতে নেমে তিন মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র।

এর আগে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করে ১২ মিনিটের সময় ব্যথা পেয়ে মাঠ ত্যাগ করেছিলেন স্বপ্না। তিনি টুর্নামেন্টে মোট চারটি গোল করেছেন। দুটিই ভারতের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...