| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২০ ১০:৪৫:০১
স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। মাত্র ৪২ রানে হারিয়ে বসে ৭ উইকেট!

এতে মনে হচ্ছিল পঞ্চাশের আগেই হয়তো গুটিয়ে যাবে তাদের ইনিংস। তবে শেষ তিন উইকেটে আরও ৩৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

বাংলাদেশের হয়ে সোহেলি চার ওভারে ১ মেইডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সোহেলি ২০১৩ সালে অভিষেকের পর ২০১৪ পর্যন্ত খেলেন পাঁচটি ম্যাচ। এই আসর দিয়ে প্রায় সাড়ে ৮ বছর পর আবার ফিরেছেন দলে।

এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র এক ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন সোহেলি। যেখানে খরচ করে বসেন ১০ রান। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে দলকে উপহার দিলেন ম্যাচজয়ী পারফরম্যান্স। এছাড়া নাহিদা আখতার ২, সালমা খাতুন ও সানজিদা আখতার মেঘলা ১টি করে উইকেট শিকার করেন।

স্কটল্যান্ডের দেওয়া মাত্র ৭৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শামীমা সুলতানা ৭ রান করে আউট হয়ে যান। মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৬ রান। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা অধিনায়ক নিগার সুলতানা এবার খেলেন ৩৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এতে প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের।

আগামীকাল বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলতে পারবে তারা। এই বাছাইপর্বের দুই ফাইনালিস্ট দল পাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...