| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দেড় যুগ পর পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ২০:০৯:২১
দেড় যুগ পর পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড

দেখতে দেখতে ১৭টি বছর কেটে গেলো, ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে আসেনি এ সময়ের মধ্যে। অবশেষে সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার করাচিতে পা রাখে ইংলিশ ক্রিকেটাররা। আর আগামীকাল মঙ্গলবার থেকে করাচিতেই শুরু হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

গত বছরই পাকিস্তান সফর করার কথা ছিল ইংলিশদের। কিন্তু তাদের সফরের আগে নিউজিল্যান্ড ক্রিকেট দল সফরে যায় পাকিস্তানে এবং সেখানে যাওয়ার পরই অপরিচিত কয়েক জায়গা থেকে হুমকি পেয়ে সিরিজ শুরুর আগেই কিউই ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে চলে যান। এরপর ইংল্যান্ড ক্রিকেট দলও তাদের সফর স্থগিত করে দেয়।

সেই সফরটিই এক বছর পর করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওই সফর উপলক্ষেই ১৪ সেপ্টেম্বর পাকিস্তানে এসে পৌঁছায় জস বাটলারের দল। তবে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাটলার নয়, ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মইন আলি।

পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন, বিষয়টা যেন মইন আলির কাছে বিরাট এক গর্বের বিষয়। কারণ, ইংল্যান্ডে (বার্মিংহ্যামে) জন্ম হলেও মইনের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল পাকিস্তানেই। এ কারণে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ।

বংশের অতীত যেখান থেকে উঠে এসেছে, সেই দেশের বিপক্ষে নিজের দেশকে নেতৃত্ব দিতে পারাটা অনেক বড় গর্বেরই। করাচিতে সিরিজ শুরুর আগে আজ সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসে এভাবেই নিজের গৌরবের কথা বললেন মইন আলি।

মইন বলেন, ‘অবশ্যই আমার শেকড় প্রোথিত এই দেশে (পাকিস্তান)। সুতরাং এই দেশটির বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারাটা অনেক বড় গৌরবের একটি বিষয়। এটা যেমন একটি বড়, তেমনি একটি ঐতিহসাকি সিরিজও বটে।’

‘আমার মা-বাবা, বন্ধু এবং পরিবারের অন্য সদস্য যারা রয়েছেন, তাদেরকে আমি মনে করি, আমার এই কৃতিত্বে সবাই গর্বিত। ইংল্যান্ডের হয়ে খেলা এবং নেতৃত্ব দেয়া- সেটা দেশের মাটিতে হোক কিংবা বাইরে, বিশ্বের যে কোনো জায়গায়- তা খু্বই সম্মানের এবং কৃতিত্বের বিষয়।’

ইংল্যান্ড দল শুধু জস বাটলারকে ছাড়াই নয়, ইনজুরির কারণে তারা হারিয়েছে লিয়াম লিভিংস্টোন এবং ক্রিস জর্ডানকে। দু’জনেরই আঙ্গুলে ইনজুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম দেয়া হয়েছে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও।

মইন আলি বলে দিয়েছেন, ‘অভিজ্ঞ এসব ক্রিকেটার নেই বলে ইংল্যান্ডের এই তরুণ দলটিকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। এই দলটি সাদা বলে দারুণ একটি দল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...