| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বঃ জয়ের পর যা বললেন জৌতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ১২:৩৫:৪৮
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বঃ জয়ের পর যা বললেন জৌতি

টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওপেনার শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১৬ (১৬) রানে ফিরলে শামিমার সঙ্গে ৬২ (৬১) রানের জুটি গড়েন নিগার সুলতানা।

৪০ বলে ৪৮ রান করে শামিমা ফিরলেও জৌতি তুলে নেন ৫৬ ম্যাচ পর ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। যদিও দুর্বল মালদ্বীপের বিপক্ষে ছিল একটা শত রানের ইনিংস।

জৌতির ৫৩ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংসে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ।

জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জৌতি বলেন, ‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে পেরেছি, এজন্য আমি অনেক বেশি আনন্দিত। সবসময়ই চেষ্টা করি, দলে নিজের ভূমিকা যেন ঠিকঠাক পালন করতে পারি। আমার কাছে মনে হয় কিছুটা আজকে করতে পেরেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব পালন করব।’

টাইগ্রেসদের দেয়া লক্ষ্য টপকাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। সানজিদা আকতারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার গ্যাবি লুইস। আরেক ওপেনার ৩৩ (৩২) রানের মাথায় সালমা খাতুনের থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। মিডল অর্ডারে অধিনায়ক লাউরা ডিলানি ২৮ আর ইমিয়ার রিচার্ডসনের ২৬ বলে ৪০ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হন দশ রানের কোঠা পার করতেও।

অবশেষে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড।

টাইগ্রেসদের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা খাতুন। ২টি করে উইকেট নেনে সানজিদা আকতার ও নাহিদা আকতার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...