| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির গোলে জয় পেলো পিএসজি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ১১:৩৯:৫৭
মেসির গোলে জয় পেলো পিএসজি

ম্যাচের শুরুতেই দারুণ বোঝাপড়ার প্রদর্শনী করেন মেসি ও নেইমার। প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে রেখে নেইমারকে বল এগিয়ে দেন মেসি। ফিরতি বল পেয়ে বাম পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন সাতবারের ব্যালন ডি অরজয়ী তারকা।

ম্যাচ শুরুর ১৪ মিনিটে মেসির দুর্দান্ত শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান লিওনের গোলরক্ষক। পরের মিনিটে চীনের প্রাচীর হয়ে যাওয়া গোলরক্ষকের কাছে আটকা পড়েন কাইলিয়ান এমবাপে। দারুণ সব আক্রমণ করেও রক্ষণের কাছে আটকা পড়ার চিত্র চলতে থাকে পুরো ম্যাচজুড়ে। ম্যাচের পুরোটা সময়ে গোলের জন্য ১৫টি শট নেয় পিএসজি। যার মধ্যে ৮টিই থাকে লক্ষ্য বরাবর। কিন্তু মেসির ঐ প্রথম গোল ছাড়া বল আর জালে প্রবেশ করেনি।

নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরত আসে। সতীর্থের পা ঘুরে আসা ফিরতি বলে হেডে বল জালে জড়ান সার্জিও রামোস। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

মেসির একমাত্র গোলে পাওয়া জয়ের সুবাদে ৮ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে মার্শেই। লিওনের অবস্থান ষষ্ঠ, তাদের ঝুলিতে রয়েছে ১৩ পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...