| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ১১:১০:২৩
বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর নিয়ে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই আইরিশ মেয়েদের চেপে ধরে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আঘাত হানেন সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে সালমার শিকারে পরিণত হন তিন নম্বরে নামা ওরলা প্রেন্দারগাস্ত।

আরেক ওপেনার অ্যামি হান্টার ও অধিনায়ক লরা ডিলানি চেষ্টা করেন দলকে জয়ের কক্ষে রাখতে। অ্যামি ৩৩ ও লরার ব্যাট থেকে আসে ২৮ রান। এ দুজন ফেরার পর বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন রিচার্লিসন। তবে তার ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা। নাহিদা আক্তার ও সানজিদা মেঘলার শিকার দুইটি করে উইকেট। মাত্র ৩০ রানে শেষ পাঁচ উইকেট হারানো আয়ারল্যান্ডের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউট হয়ে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টপঅর্ডারের তিন ব্যাটার। বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন ১৬ বলে ১৬ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন শামীমা সুলতানা ও অধিনায়ক জ্যোতি। ফিফটির সম্ভাবনা জাগালেও দলীয় ৯০ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে আউট হন শামীমা। তার ৪০ বলের ইনিংসে ছিল সাতটি চারের মার। শামীমা আউট হওয়ার পর হাত খুলে মারতে থাকেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১০ চার ও একটি ছয়ের মারে ৫৩ বলে ৬৭ রান করেছেন এই টাইগ্রেস অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ফিফটি। এর আগে মালদ্বীপের বিপক্ষে খেলা প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড নারী দল। আজ রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...