অবসরের ঘোষণা দিলেন পেসার রুবেল হোসেন
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৮ ১৯:৫৭:৫৬
সাম্প্রতিক এই টাইগার পেস বোলার রুবেল হোসেনকে সাদা পোশাকে আর দেখা যাবে না। এমনকি প্রথম শ্রেনির ক্রিকেটেও আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই পেসার। মূলত শারীরিক ক্লান্তি ও নতুনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে রুবেল বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেট বলতে আসলে আমি আর টেস্ট খেলবো না। চারদিনের খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।'
