| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

'বাবর-রিজওয়ানরা পাকিস্তানকে ট্রফি জেতাতে পারবে না’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৭ ১২:০৬:১৪
'বাবর-রিজওয়ানরা পাকিস্তানকে ট্রফি জেতাতে পারবে না’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দারুণ শুরু করেছিল পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম এবং একমাত্র জয়ে বড় বদান ছিল বাবর-রিজওয়ান জুটির। পাকিস্তানের এমন অনেক জয়ের সাক্ষী তারা। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও রিজওয়ানের ব্যাটে ভর করে ভারতকে হারিয়েছে পাকিস্তান।

বাবর-রিজওয়ানের সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ নেই, তবে দুজনই একই ধরনের ব্যাটার হওয়ায় ওপেনিংয়ে এই দুই জনের খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। দুই প্রান্ত থেকেই ধীরগতির শুরুর ফলে পাওয়ার প্লে ঠিকমতো কাজে লাগাতে পারে না দল। তাছাড়া শুরুর দশ ওভারে পিছিয়ে গেলে এরপর বড় রান করা কঠিন হয়ে পড়ে।

আকিভ বলেন, 'এ দুজন ওপেনার আপনাকে কোনো টুর্নামেন্ট জেতাতে পারবে না। বাবর-রিজওয়ান বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। তবে তাদের বুঝতে হবে কী করতে হবে। রিজওয়ান ১৫ ওভার ব্যাটিং করলো। যখন ব্যাটিংয়ে যায় ওভারপ্রতি ৮ রান প্রয়োজন ছিল। কিন্তু আউট হওয়ার সময় সেটি উঠে গেলো ১৭তে।’

আকিব জাভেদের মতে, বেশ কয়েকজন খেলোয়াড়কে জোর করে দল থেকে বাদ দেয়া হয়েছে এবং কয়েকজনকে বিনা কারণে বারবার সুযোগ দেয়া হচ্ছে। পাইপ লাইনের দিকে আরও নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আকিব জাভেদ বলেন, ‘ইফতিখার পাঁচ বছরে ঘুরে ঘুরে চারবার দলে ফিরেছে। আসিফ আলি ও খুশদিল শাহর বেলায় একই ঘটনা। জাতীয় দলের নিচে পাইপলাইনের দিকে নজর না দিলে, বিকল্প খেলোয়াড় কে হতে পারে তা না ভাবলে এমনটা হতেই পারে। আমি জানি না, এই অবস্থা থেকে কীভাবে বের হওয়া যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...