| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এক সাথে তিন দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৭ ১১:০৭:২৫
এক সাথে তিন দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। একই মালিকানার অন্তর্গত আছে আরও দুটি দল। একটি আরব আমিরাত প্রিমিয়ার লিগের (আইএলটি২০) মুম্বাই এমিরেটস, আরেকটি সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের (এসএটি২০) মুম্বাই কেপটাউন ফ্র্যাঞ্চাইজি। এখন থেকে এই তিনটি দলই দেখভাল করবেন জয়াবর্ধনে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

লঙ্কান সাবেক এই অধিনায়কেরসঙ্গে পদোন্নতি হয়েছে জহির খানেরও। ভারতের সাবেক এই ফাস্ট বোলার আগে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ছিলেন। বর্তমানে মুম্বাইয়ের গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট পদে নিযুক্ত হয়েছেন।

জয়াবর্ধনের নির্দেশনায় থেকে তিন লিগে মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখভাল করবেন তিনি। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএলটি২০ এবং এসএটি২০।

এর কয়েক মাস পরই ভারতের মাটিতে অনুস্থিত হবে আইপিএল। তিনটি ভিন্ন লিগে মুম্বাইয়ের তিনটি দলই যেন ভালো পারফর্ম করে এ কারণেই করা হয়েছে এই রদবদল। এদিকে জয়াবর্ধনের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ কে হবেন তা এখনও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

উল্লেখ্য, ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে যোগ দেন জয়াবর্ধনে। এখন পর্যন্ত দলটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...