| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে নিয়ে ভবিষ্যদ্বানী করলেন শোয়েব আখতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ২২:০৮:৩০
টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে নিয়ে ভবিষ্যদ্বানী করলেন শোয়েব আখতার

এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এবার সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার পাকিস্তান টি-টোয়েন্টি দলের সমালোচনা করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় দলের প্রধান নির্বাচক প্রধান মোহাম্মদ ওয়াসিম ও বাবরদের হেড কোচ সাকলাইন মুশতাকের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে পাকিস্তান!

“পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা কেমন দল ঘোষণা করল? দলের মিডল অর্ডারে সমস্যা ছিল। তারা (নির্বাচকেরা) বলল, ‘ধারাবাহিকতার সঙ্গে এমন সিদ্ধান্ত নেব, যা সবার খুব পছন্দ হবে।’

“যার মানে আমরা এমনই খারাপ সিদ্ধান্ত নেব যে, মিডল অর্ডারে পরিবর্তন আনব না! আমি কোটি কোটি বার বলেছি এর আগে যে ফখর জামানের জন্য অস্ট্রেলিয়ার পরিবেশ আদর্শ। তবে বাবর আজমকে টপ অর্ডারেই রাখতে হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং বাছাই পর্ব থেকে উঠে আসা দুইটি দল। এখান থেকে দুটি দল খেলবে সেমিফাইনালে। তাই পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার জানিয়েছেন বিশ্বকাপর প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে পাকিস্তান।

“ইফতেখার আহমেদ আসলে মিসবাহর দ্বিতীয় সংস্করণ! দলে রিজওয়ানও আছে, তাকে সঙ্গ দেওয়ার জন্য ইফতেখার আছে! আমার তো মনে হচ্ছে এই দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই ছিটকে যাবে! আমাদের ব্যাটিংয়ে কোনো গভীরতা নেই। সত্যিই আমি ভীত। আমাদের অধিনায়কও এই ফরম্যাটের জন্য যথাযথ নয়। সে সব সময় ক্ল্যাসিক কাভার ড্রাইভের জন্য মুখিয়ে থাকে। সে চায় তাকে দেখে ক্ল্যাসিক মনে হোক।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...