| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘১২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব ভারতকে’ : আফগান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ১৭:২২:২০
‘১২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব ভারতকে’ : আফগান

লিজেন্ডস ক্রিকেট লিগ খেলতে এখন ভারতে এসেছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক। এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলগুলির সম্ভাবনা নিয়ে কথা বলার সময় ভারতীয় দলকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তাঁর দাবি, রোহিত এবং কোহলীকে সরিয়ে নিলে ৬০-৭০ রানের বেশি করতে পারবে না ভারত। ভারতের বিরুদ্ধে নিজের খেলার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘‘কোনও ক্রিকেটার খেলতে না পারলে মানুষ সমালোচনা করবেই। ক্রিকেটারদের জীবন এমনই। ভারতের বিরুদ্ধে খেলার সময় একটাই পরিকল্পনা থাকত। রোহিত এবং কোহলীকে দ্রুত আউট করা। ওদের সাজঘরে ফেরাতে পারলেই অর্ধেক কাজ শেষ।’’ আফগান অবশ্য মেনে নিয়েছেন রোহিত এবং কোহলী একাই ম্যাচ জেতাতে পারেন। তাঁরা বড় ইনিংস খেলা মানে ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ভারতীয় দলের শক্তি নিয়ে আফগান আরও বলেছেন, ‘‘বিশ্বের সব দলই রোহিত-কোহলীকে নিয়ে আলাদা পরিকল্পনা করে। ছন্দে থাকলে ওদের সমস্যায় ফেলা বেশ কঠিন। বিশেষ করে ছন্দে থাকা কোহলীকে আউট করা প্রায় অসম্ভব। আমরা চাইতাম শুরু থেকেই ওদের আক্রমণ করতে। এই দু’জনকে তাড়াতাড়ি ফেরাতে পারলে ১০০ থেকে ১২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব ভারতকে।’’

এশিয়া কাপে ভারতীয় দলের পারফরম্যান্সকেও কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন ক্রকেটার। আফগান বলেছেন, ‘‘এশিয়া কাপে ভারতই সব থেকে শক্তিশালী দল ছিল। যদিও সেটা কিছুটা কাগজে-কলমে। দলের ভারসাম্য ভাল ছিল। ওরা বোধ হয় বাকিদের একটু হালকা ভাবে নিয়েছিল। রবীন্দ্র জাডেজা চোট পাওয়ায় দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়।’’ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘‘এশিয়া কাপে পারেনি বলেই ভারত খারাপ দল এমন বলছি না। যথেষ্ট ভাল দল। বিশ্বকাপে ওদের ভাল ফল করার সম্ভাবনা রয়েছে।’’

আফগান মনে করেন, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার ভাল সুযোগ ছিল মহম্মদ নবির দলের। কারণ হিসাবে বলেছেন, ‘‘আমাদের দল এখন সংযুক্ত আরব আমিরশাহিতেই থাকে। ওখানকার পরিবেশ, উইকেটের সঙ্গে আমাদের ক্রিকেটাররা পরিচিত। টি-টোয়েন্টি ক্রিকেটেই আমরা সব থেকে শক্তিশালী। আমাদের অনেক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন লিগে খেলে। ওদের দক্ষতা এবং প্রতিভার অভাব নেই। আমার মতে, আফগানিস্তান এশিয়া কাপ জেতার অন্যতম দাবিদার ছিল।’’ গ্রুপ পর্বে ভাল শুরু করার পরেও সুপার কাপে নবিদের ব্যর্থতার জন্য তিনি প্রতিযোগিতার সূচিকে দুষেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...