| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শাহীন আফ্রিদির চিকিৎসা নিয়ে তির্যক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ১৬:৩৮:৪৫
শাহীন আফ্রিদির চিকিৎসা নিয়ে তির্যক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

দুদিন আগে এক সাক্ষাৎকারে শাহীন আফ্রিদির চিকিৎসা নিয়ে তির্যক মন্তব্য করেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই ওপেনারের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার কোনো খবর নেয়নি।

শহীদ আফ্রিদি ‘সামা টিভি’র টক শোতে বলেন, ‘সে নিজের টাকায় কেনা টিকিটে লন্ডনে গেছে। সেখানে অবস্থানও করছে নিজের টাকায়। ওখানে আমি একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তাঁর সঙ্গেই যোগাযোগ করেছে। এ ক্ষেত্রে পিসিবি কিছুই করেনি।’

পিসিবির ইন্টারন্যাশনাল ট্যুর ডিরেক্টর জাকির খান দুই একবার শাহীনের সঙ্গে কথা বললেও আর কোনো সাহায্য করেননি। আফ্রিদি বলেন, ‘চিকিৎসকের সঙ্গে সমন্বয় করা থেকে শুরু করে হোটেলে থাকা, খাবার খরচ—সবই সে নিজের পকেট থেকে করছে। আমি যতদূর জানি জাকির খান এক বা দুবার ওর সঙ্গে কথা বলেছে, এটুকুই।’

পিসিবি অবশ্য আফ্রিদির মন্তব্যকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পিসিবি সব সময়ই ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গুরুত্বসহকারে করে থাকে। ভবিষ্যতেও এই ব্যবস্থা চলমান থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।

পিসিবি বিবৃতিতে বলেছে, ‘লন্ডনে শাহিনের পুনর্বাসন প্রক্রিয়া চমৎকারভাবে এগোচ্ছে এবং উন্নতি দৃশ্যমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার পথে আছে সে। এটা বলার অবকাশ রাখে না যে পিসিবি সব সময়ই সব খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ক দায়িত্ব পালন করে যাবে।’

একদিন আগেই শাহীনকে নিয়েই পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অবশ্য দলে জায়গা হয়নি ওপেনার ফখর জামানের। তিনি হাঁটুর চোটে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য এরই মধ্যে ইংল্যান্ডে পাঠানোর ঘোষণা দিয়েছে পিসিবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...