| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে পাঞ্জাবের নতুন কোচের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ১৫:১৮:৫২
চমক দিয়ে পাঞ্জাবের নতুন কোচের নাম ঘোষণা

অনিল কুম্বলে ২০২০ সালে পাঞ্জাবে যোগ দেন। সেই সময়ে, শেষ তিনটি আইপিএলে পাঞ্জাব প্লে অফে যেতে পারেনি। এমন ব্যর্থতার পর কুম্বলেকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দিল দল। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের জায়গায় বেলিস।

পাঞ্জাবের সঙ্গে কাজ করতে এবং তাদের হয়ে ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন তিনি। এ প্রসঙ্গে বেলিস বলেন, ‘ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া প্রতিভাবান স্কোয়াডের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ।’

কোচিং ক্যারিয়ারে দারুণ সাফল্য রয়েছে এই অস্ট্রেলিয়ানের। ২০১২ ও ২০১৪ মৌসুমে আইপিএলের ট্রফি জেতা কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বেলিস। ২০২০ এবং ২০২১ মৌসুমে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ।

সদ্যই শেষ হওয়া দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের দায়িত্বও সামলেছেন এই অস্ট্রেলিয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশপাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য রয়েছে বেলিসের। আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি পাঞ্জাব।

আইপিএলে এখন পর্যন্ত দুবার প্লে অফ খেলেছে তারা। যেখানে ২০০৮ সালে সেমিফাইনাল এবং ২০১৪ সালে কলকাতার কাছে হেরে রানার্স আপ হয় তারা। সর্বশেষ চার মৌসুমেই ছয়ে থেকে শেষ করেছে পাঞ্জাব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...