| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক বাবরের আজমের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুললেন শোয়েব মালিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ১২:০৯:৩৭
অধিনায়ক বাবরের আজমের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুললেন শোয়েব মালিক

তবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে এই অভিজ্ঞ সৈনিককে ধরে রাখা হবে বলে আশা ছিল ভক্তদের। মালিককে দলে না দেখে ভক্তরা যখন কাঁদছিল তখন মালিক নিজেই একটি বিস্ফোরক দাবি করেছিলেন। তার কথায় বোঝা যায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম তাকে দলে আনতে চাননি।

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরপরই পাকিস্তান দলে শোয়েব মালিকের অনুপস্থিতি বিতর্কের জন্ম দেয়। এশিয়া কাপের শেষের দিকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ নিজেকে উপভোগ করতে পারেনি। বিশেষ করে গুরুত্বপূর্ণ ফাইনালে, দলের মিডল অর্ডার স্থিতিস্থাপকতা দেখাতে ব্যর্থ হয়েছিল, যার ফলে বিধ্বংসী পরাজয় হয়েছিল। পাকিস্তানের পারফরম্যান্সের পরে, শোয়েব মালিক একটি টুইটে যুক্তি দিয়েছিলেন যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং আত্মীয়তা থেকে না আসা পর্যন্ত পাকিস্তান সফল হবে না।

এবার ব্যক্তিগত পছন্দ অপছন্দ আর রেষারেষির বিতর্ককে আরও উসকে দিলেন সাবেক এই অধিনায়ক। মালিক দাবি করেছেন, গত বিশ্বকাপের পর বাবর তাকে বলেছিলেন তিনি অবসর নিতে চান কি না। সেই প্রশ্নের উত্তরে মালিক খেলার ইচ্ছা পোষণ করলেও বাবরের দলে আর জায়গা হয়নি তার। হয়ত আর কখনো হবেও না!

মালিক বলেন, ‘হ্যাঁ, বাবরের সঙ্গে আমার কথা হয়েছে। ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি অবসর নিতে চাই কিনা। ২০২১ টি-২০ বিশ্বকাপের সময়েই ঘটেছিল ঘটনাটি। দেখুন, এই বিষয়টি নিয়ে স্পষ্ট আলোচনা হওয়াটাই কাম্য। সবার জানা উচিত আমি কি চাই। আমি দীর্ঘ সময় ধরে ক্রিকেটটা খেলেছি। মনে করি এইটুকু আমার প্রাপ্য। বোর্ড কি চায় সেই বিষয়টায় স্বচ্ছতা থাকা উচিত। খেলোয়াড় কি চাইছে সেটাও জানা উচিত।’

তার চাওয়াকে বোর্ড বা অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্ট কেউই প্রাধান্য দেয়নি- এমন ইঙ্গিত দিয়ে মালিক বলেন, ‘বাবর আমাকে জিজ্ঞেস করেছিল অবসর নেব কিনা। আমি বাবরকে জানিয়ে দিই- পরিস্থিতি বিচার করে এবং যা সাম্প্রতিককালে আমার সঙ্গে ঘটেছে তা বিচার করে আমি আর খেলতে চাই না। যদি তোমার আমার ফিটনেস নিয়ে কোন প্রশ্ন থাকে বা আমি দলের বোঝা হচ্ছি কিনা সেই নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমি বলব খেলতে চাই না না। তবে তুমি তো আমার ফিটনেস জানোই। যদি তুমি চাও আমি খেলি আমি সবসময় পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত।’

মালিক এ-ও জানিয়েছিলেন, বাবর চাইলে তিনি দীর্ঘ সময় ধরেও খেলা চালিয়ে যেতে প্রস্তুত। সে সময় বাবর মালিককে বলেছিলেন, ‘ঠিক আছে, তুমি খেলবে’। কিন্তু সেই কথার প্রতিফলন কাজে ঘটেনি, তাই মালিককে ছাড়াই এবারের বিশ্বকাপ খেলবে একবারের চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...