| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৫ পরিবর্তন নিয়ে চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ২২:৪৫:৩৮
৫ পরিবর্তন নিয়ে চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো আফগানিস্তান

দেশে ফিরেই বিশ্বকাপের দল তৈরি করতে গিয়ে কাটছাঁট করেছে এশিয়া কাপের দলে। যার ফলে এশিয়া কাপের দলের ৫জনকে বাদ দিয়েছে তারা। মোহাম্মদ নবিকেই অধিনায়ক হিসেবে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তারা। সে সঙ্গে চারজন রিজার্ভ ক্রিকেটারের নামও জানিয়ে দিয়েছেন আফগান নির্বাচকরা।

এশিয়া কাপের দেল থেকে বাদ পড়েছেন হাশমতউল্লাহ শাহিদি, করিম জানাত, আফসার জাজাই, নুর আহমেদ এবং সামিউল্লাহ শিনওয়ারির মতো তারকারা।

তবে এশিয়া কাপের মূল স্কোয়াডে থাকা আফসর জাজাই বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে জায়গা পেয়েছেন। অন্যদিকে এশিয়া কাপের স্ট্যান্ডবাই কাইস আহমেদ বিশ্বকাপের ঢুকে পড়েছেন বিশ্বকাপের মূল স্কোয়াডে।

এছাড়া এশিয়া কাপের স্কোয়াডে না থাকা সত্ত্বেও বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢুকে পড়েছেন দারবিশ রাসুলি, সেলিম সাফি এবং উসমান ঘানি। আফসারের সঙ্গে রিজার্ভে রয়েছেন শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

আয়ারল্যান্ড সফর ও এশিয়া কাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ মোহাম্মদ নবিই পালন করবেন নেতৃত্বের দায়িত্ব। ভাইস ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন নাজিবউল্লাহ জাদরান। যথারীতি রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজের মতো তারকারা জায়গা করে নিয়েছে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের দল

মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব-উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান ঘানি।

রিজার্ভ: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...