‘আমরা পদ্মাসেতু তৈরি করতে পারলে কাতারকেও হারাতে পারবো’ : বিজন বড়ুয়া
বাহরাইনে চলমান এশিয়া বাছাইপর্বের বি গ্রুপে স্বপ্নের সূচনা করেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনকে স্কোরহীন রেখে বাংলাদেশ একটি মূল্যবান পয়েন্ট অর্জন করেছে, যারা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৭ স্থান এগিয়ে রয়েছে।
পরের ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠার একটা আশা বাঁচিয়ে রাখা লাল-সবুজ কিশোরদের সামনে এবার বাধা বিশ্ব ফুটবলে আরেক শক্তিশালী দেশ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের যুবারা।
ফিফা র্যাংকিং বলুন আর মাঠের নৈপূন্য- বাহরাইনের চেয়েও অনেক এগিয়ে কাতার। সে দেশের যুবদলের বিপক্ষে বাংলাদেশ চায় একটা অঘটন ঘটাতে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ কিছু একটা করবে এমন প্রত্যাশা দলের ম্যানেজার বিজন বড়ুয়ার।
বাহরাইন থেকে পাঠানো এক ভিডিও-বার্তায় বিজন বড়ুয়া বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমাদের দল যে কোন অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। এখন কাতারকে হারাতে পারলে আমাদের চূড়ান্ত পর্বে ওঠা হবে। আমাদের ছেলেদের সেই সক্ষমতা আছে। আমি ছেলেদের বলেছি, আমরা যদি পদ্মাসেতু তৈরি করতে পারি তাহলে কাতারকে হারাতে পারবো না কেন? আমি দেশবাসীকে বলবো- আপনারা আমাদের জন্য দোয়া করুন। আমরা অবশ্যই কালকের মাচ জিতে দেখিয়ে দিতে চাই।’
দুই ম্যাচ করে শেষে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতার। তাদের ঝুলিতে পূর্ণ ৬ পয়েন্ট। এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাহরাই। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ।
১০ গ্রুপের এই বাছাই পর্ব থেকে ১৫ টি দল উঠবে চূড়ান্ত পর্বে। এর মধ্যে ১০টি দল উঠবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবং পাঁচটি দল উঠবে সেরা রানার্সআপ হিসেবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
