| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই সাকিব, নতুন অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ২০:৫৯:৫৮
এই মাত্র পাওয়া: দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই সাকিব, নতুন অধিনায়কের নাম ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দল নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে ২২ সেপ্টেম্বর দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। এরপর ২৫ ও ২৭ সেপ্টেম্বর স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন ক্রিকেটাররা।

তবে দুবাই এই টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ইতিমধ্যেই সাকিব আল হাসানকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাইতো দুবাইয়ের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বৃহস্পতিবার মিরপুরে বলেছেন, “সাকিব আল হাসানকে আমরা আগেই তো একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছিলাম। এখনো সেভাবেই পরিকল্পনা আছে”।

“ওই পরিকল্পনার ব্যাপারে (দুবাইয়ে থাকা) ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। যেহেতু এটা একটা টিমের প্রস্তুতি এটা টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবেন তাকে ওই সময়টাতে কতটুকু ক্যামব্যাক করে নিয়ে আসা যায় কিংবা দরকার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...