| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ২০:১৮:০১
হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেটার

৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সবশেষ খেলেন ইংল্যান্ডের দা হান্ড্রেড এ। সেখানে খুব ভালো ছিল না তার পারফরম্যান্স। গত মাসে কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার সোনা জয়ের অভিযানেও সেরা চেহারায় দেখা যায়নি তাকে।

তবে তার জায়গা নিয়ে প্রশ্নও ওঠেনি। দলের সবচেয়ে কার্যকর ব্যাটারদের একজন হিসেবেই মনে করা হতো তাকে। দলের চাওয়া মিটিয়ে ব্যাট করতে পারতেন বিভিন্ন পজিশনে। ওয়ানডেতে তো সবশেষ আসরেও দুর্দান্ত ফর্মে ছিলেন। গত ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে দারুণ দুটি ইনিংস খেলেন তিনি।

বেশ কয়েকজন আক্রমণাত্মক ক্রিকেটারের ভীড়ে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে এক সুতোয় গেঁথে রাখার কাজটি করতেন তিনি। টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত যে কোনো পজিশনে মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য দলে তার ছিল বাড়তি কদর।

৭১ ওয়ানডে ইনিংস খেলে ২ সেঞ্চুরি ও ১৯ ফিফটিতে তার রান ৩৯.৭২ গড়ে ২ হাজার ৫৮৫। টি-টোয়েন্টিতে ৫৬ ইনিংসে ২৬.৫৬ গড়ে ৮৫০ রান করেন ১১৭.৭২ স্ট্রাইক রেটে।

২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাতে নেমে ৯৮ রানের ইনিংস খেলে তার টেস্ট অভিষেক। পরে টেস্টেও তিনি উঠে আসেন ওপেনিংয়ে। মেয়েদের টেস্ট ম্যাচ হয় খুবই কম, হেইন্সের ক্যারিয়ারও তাই শেষ ৬ টেস্টেই। সবশেষ টেস্টে গত জানুয়ারিতে ক্যানবেরায় ইংলিশদের বিপক্ষে তিনি খেলেন ৮৬ রানের ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...