| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘এশিয়া কাপের মত বিশ্বকাপেও ব্যর্থ হবে ভারত’ : কানেরিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ১৭:২৬:৫৭
‘এশিয়া কাপের মত বিশ্বকাপেও ব্যর্থ হবে ভারত’ : কানেরিয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের দিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। কিন্তু সেখানেও ভারতের ব্যর্থতার সম্ভাবনা দেখছেন সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। সাবেক এই পাকিস্তানি স্পিনারের মতে, টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্ম ডোবাবে ভারতকে। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও ভিরাট কোহলি ভালো করতে না পারলে কোনোভাবেই বিশ্বকাপে সাফল্য পাবে না ভারত।

কানেরিয়া বলেছেন, ‘যদিও ভিরাট কোহলি ফর্মে ফিরেছেন, তবুও রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেও বড় রান করতে হবে। না হলে এশিয়া কাপে যা হলো, টি-টোয়েন্টি বিশ্বাকপেও ঠিক সেটাই দেখবে ভারত।’

সেই সাথে বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডেও সন্তুষ্ট নন পাকিস্তানি এই সাবেক ক্রিকেটার। আইপিএলে নজর কাড়া উমরান মালিককে দলে রাখার উচিত ছিল বলেছেন কানেরিয়া। বলেছেন, স্ট্যান্ড বাই হিসাবেও তাকে রাখতে পারত ভারতের টিম ম্যানেজমেন্ট। কারণ, অস্ট্রেলিয়ায় বাউন্সি উইকেট থাকবে। ফলে ভারতীয় ব্যাটারদের এমন একজন বোলারের বিরুদ্ধে অনুশীলন করার প্রয়োজন ছিল, যে ধারাবাহিকভাবে দ্রুত বল করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...