| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অধিানয়কে ছাড়াই দেশ ত্যাগ করছে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ১৬:৪২:৩৪
অধিানয়কে ছাড়াই দেশ ত্যাগ করছে টাইগাররা

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টাইগাররা। নতুন ব্র্যান্ডের নির্ভীক ক্রিকেট খেলতে মরিয়া সাকিবের দল। তবে সেই লক্ষ্যেই বিশ্বকাপের আগে নিজেদের পালিশ করতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। এরপর স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে সে ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। তার বদলে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন, ম্যাচ দুটি খেলতে আগামী ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করবে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে এ ম্যাচ দুটি। ত্রিদেশীয় সিরিজের আগে দেশের বাইরে চারদিনের বিশেষ ক্যাম্পিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। কন্ডিশন এক না হলেও, ফ্যাসিলিটিজের কারণে আরব আমিরাতকে বেছে নেয়া হয়েছে। কোচিং স্টাফের সবাইকে সেখানে রাখার চেষ্টা করা হবে।

সুজন আরও বলেন, দু্বাই প্রস্তুতি পর্ব ও ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে না হয়তো। কারণ সিপিএলে খেলার জন্য বোর্ড থেকে আগেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে টিম চাইলে ফিরতে পারেন তিনি।

আগামী ১৬ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সেই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...