| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রির রেকর্ড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ১৫:৫১:৩৯
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রির রেকর্ড়

১৬ দলকে নিয়ে শুরু হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ দেখতে ৮২টি দেশ থেকে টিকিট কিনেছেন দর্শকরা। তাই স্টেডিয়াম পূর্ণ থাকবে বলেই আশা করছে আইসিসি।

বরাবরের মতো সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এরই মধ্যে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। মূল গ্যালারির টিকিট তো শেষ হয়েছেই, অ্যাডিশনাল স্ট্যান্ডিং রুমের যা টিকিট ছিল, তাও শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

শেষ হয়ে গেছে ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও। ভারত এবং ‘এ’ গ্রুপ রানারআপ দলের ম্যাচের টিকিটও শেষ।

তবে আগ্রহীদের অপেক্ষমান তালিকায় নাম লেখানোর আহ্বান জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে বাড়তি টিকিট আসলে তাদের কেনার সুযোগ মিলতে পারে।

এছাড়া ম্যাচের কিছু দিন আগে আইসিসি একটি আনুষ্ঠানিক রি-সেল প্ল্যাটফর্ম খুলবে। সেখানে ভক্তরা চাইলেই টিকিট বদলে নিতে পারবেন।

সুপার টুয়েলভের আরও কিছু ম্যাচের টিকিট আছে শেষ হওয়ার পর্যায়ে। তেমন একটি ম্যাচ হচ্ছে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি। আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দুই দলের মুখোমুখি হওয়ার কথা।

৩০ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এ গ্রুপের রানার্স আপদের ম্যাচ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ হওয়ার পথে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরি সুপার টুয়েলভে। সেখানে টাইগারদের তিন প্রতিপক্ষ হচ্ছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল আসবে প্রথম পর্ব খেলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...