| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুম্বাই কেপ টাউনের হেড কোচ নিয়ে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ১৫:০০:৩৬
মুম্বাই কেপ টাউনের হেড কোচ নিয়ে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য

মুম্বাই ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দলে সহকারী কোচ হিসেবে হাশিম আমলাকে পাচ্ছেন ক্যাটিচ। আমলা প্রাথমিকভাবে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।

জেমস পেমেন্টকে মুম্বাই কেপটাউনের পিচিং কোচ নিযুক্ত করা হয়েছে। দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন রবিন পিটারসন। মুম্বাই কেপটাউনের কোচ হতে পেরে উচ্ছ্বসিত ক্যাটিচ।

এই অস্ট্রেলিয়ান বলেন, 'মুম্বাই কেপ টাউনের কোচ হতে পারাটা দারুণ সম্মানের ব্যাপার। একটি নতুন দলকে গুছিয়ে নেয়া সত্যিই দারুণ কিছু। স্থানীয় প্রতিভাদের কাজে লাগিয়ে ভালো একটি দল গঠন করার জন্য মুখিয়ে আছি।'

কোচ হিসেবে বেশ অভিজ্ঞ ক্যাটিচ। এর আগে আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। এর আগে কলকাতা নাইট রাইডার্সে জ্যাক ক্যালিসের সহকারী ছিলেন তিনি। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের ভূমিকায় দেখা যায় তাকে।

এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ ছিলেন তিনি। দ্যা হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিলানসের কোচও ছিলেন তিনি। গেল আসরে দলটি দ্যা হান্ড্রেডের ফাইনালে খেলেছিল।

এদিকে এখন পর্যন্ত পাঁচ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মুম্বাই কেপ টাউন। কাগিসো রাবাদা, ডেওয়াল্ড ব্রেভিস, রশিদ খান, স্যাম কারান এবং লিয়াম লিভিংস্টোনকে দলে ভিড়িয়েছে তারা। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের নিলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...